• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

দলীয় নির্দেশনা অমান্য করে তিতুমীর কলেজে ছাত্রদল নেতার পোস্টার 

তিতুমীর কলেজ প্রতিনিধি / ১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন রাব্বির বিরুদ্ধে দলীয় নির্দেশনা অমান্য করে কলেজ ক্যাম্পাসে ব্যক্তিগত রাজনৈতিক পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন তিতুমীর কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এসব পোস্টার সাঁটানো হয়েছে বলে জানা গেছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের দলীয়ভাবে নির্ধারিত ব্যক্তিদের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি, পোস্টার বা ব্যানার না লাগানোর নির্দেশনা রয়েছে। তবে ওই নির্দেশনা অমান্য করে মোশাররফ হোসেন রাব্বির ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, ছাত্রদলের কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া অন্য কারও ছবি বা ব্যানার লাগানো যাবে না। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা আমি জানি না। সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস ছাড়া আমরা কোনো ব্যানার লাগাই না। কেউ ব্যক্তিগতভাবে পোস্টার লাগালে তার দায়ভারও তার নিজের। সংগঠনের নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়ে জানতে মোশাররফ হোসেন রাব্বির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে কল ও ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category