• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্মহত্যা প্ররোচনা মামলায় সস্ত্রীক গাজী নজরুল গ্রেপ্তার তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার: জনগনের পাশে থাকা সরকারের দায়িত্ব বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, জেলা জুড়ে সমালোচনা জাবি প্রশাসনের বাজেট ১৮ লাখ, জাকসু করেছে ৩.৫ কোটির কাজ কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা দেশের বাজারে জ্বালানি তেলের লিটারে বাড়লো ২০ টাকা জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাব আল-মান্দাব প্রণালি দখল, সৌদির তেলবাহী জাহাজ চলাচল বন্ধসহ দেশটিতে হুথিদের ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। কারণ হিসেবে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে লোহিত সাগর হয়ে সৌদির অপরিশোধিত তেল রপ্তানি ও জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে।

সংবাদ মাধ্য রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৬ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমেছে। বিশ্ববাজারে বর্তমানে এই মানদণ্ডের তেল বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৮১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় হুথিরা। সশস্ত্র গোষ্ঠীটির মূল নিশানা ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো।

তবে সৌদি আরব দ্রুত ও কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া সব কটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই সফলভাবে প্রতিহত করে। অবকাঠামোগুলো অক্ষত থাকায় এবং তেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটার খবরেই মূলত বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকার এ ধারা অব্যাহত থাকলে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ কিছুটা কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category