• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদর উপজেলা ও সদর পৌর শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category