• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা মা পদক ২০২৬’ সম্মাননায় ভূষিত হচ্ছেন ববিতা প্রেক্ষাগৃহ মাতিয়ে এবার ওটিটিতে আসছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ যুদ্ধের মধ্যেই শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ, দিলেন বিস্ফোরক তথ্য স্বামী-স্ত্রী’র বিরোধ; কমলগঞ্জে শিশুকে অপহরণ স্টাইলে তুলে নেয়ার চেষ্টা মায়ের বছরে ৮০০ কোটি ডলারের সম্ভাবনা হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত জনগণ গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় : প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে ক্রয়কৃত জমির দোকান ঘরের সামনে সরকারি জায়গায় অবৈধ ঘেরা: ভুক্তভোগীর অভিযোগে এলাকাজুড়ে উত্তেজনা এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

প্রেক্ষাগৃহ মাতিয়ে এবার ওটিটিতে আসছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বড় পর্দায় টানা সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ধুরন্ধর : দ্য রিভেঞ্জ। শুক্রবার (৮ মে) সিনেমাটি মুক্তির ৫০ দিন পূর্ণ করেছে। প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা ও আলোচনার ঝড় তোলার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে হাজির হতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমা।

জানা গেছে, আগামী ১৪ মে Netflix-এ মুক্তি পাবে সিনেমাটি।

তবে ওটিটি সংস্করণে সিনেমাটির নাম রাখা হয়েছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (র অ্যান্ড আনসিন)

বিশেষ আকর্ষণ হিসেবে ওটিটি সংস্করণে থাকছে অতিরিক্ত কিছু দৃশ্য। প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সংস্করণের দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৪৯ মিনিট ৬ সেকেন্ড, আর নেটফ্লিক্স সংস্করণের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫২ মিনিট। ফলে দর্শকরা প্রায় তিন মিনিটের নতুন ও অদেখা দৃশ্য উপভোগ করতে পারবেন।

আদিত্য ধর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। প্রধান চরিত্রে রয়েছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবনঅর্জুন রামপাল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সারা অর্জুন এবং রাকেশ বেদী-কে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ধুরন্ধর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় সিক্যুয়াল ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন সাফল্যের নজির গড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category