• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান বাবু বহিস্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে কর ১ শতাংশ নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় ভোক্তায় প্রযুক্তির ব্যবহার বাড়বে: বাণিজ্যমন্ত্রী সরকার পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় : পর্যটনমন্ত্রী গলাচিপায় গাঁজা-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার: চার গ্যারেজকে চার লাখ টাকা জরিমানা টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটকে ৫০০ থেকে ৭০০ শয্যায় উন্নীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসায় বড় পরিবর্তনের ঘোষণা অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী অভিবাসীদের বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীরা সিডনিতে নিয়ে যেতে পারবেন না তাদের সঙ্গী ও সন্তানদের।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, নিট আন্তর্জাতিক অভিবাসন হ্রাস করার সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রী নির্দিষ্ট শর্তে পার্ট-টাইম কাজের সুযোগ পেতেন এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদেরও সঙ্গে রাখা যেত। কিন্তু প্রস্তাবিত নতুন নিয়মে সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের সাম্প্রতিক এক বক্তব্য থেকে জানা গেছে, ২০২৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় নিট বিদেশি অভিবাসন কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা হবে। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩ লাখ।

সাম্প্রতিক সময়ে দেশটির আবাসন সংকট, অবকাঠামোগত চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য অতিরিক্ত অভিবাসীদের দায়ী করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলো। কট্টর-ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর পক্ষ থেকে অস্থায়ী অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে কমানোর জোর দাবির পরপরই সরকারের তরফ থেকে কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের এই উদ্যোগ এল।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় নিট অভিবাসন সর্বোচ্চ ৫ লাখ ১৮ হাজারে পৌঁছানোর পর সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ২০২৪ সালে তা কমে ৪ লাখ ২৯ হাজারে দাঁড়ায়। পরের বছরগুলোতেও এই সংখ্যা ধারাবাহিক কমতির দিকে থাকলেও সার্বিক অভিবাসন চাপ নিয়ন্ত্রণে আনতেই আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে এই কঠোর ভিসা নীতি কার্যকর করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category