• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

মক্কায় হামলার দাবি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক / ৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন হুথি কর্মকর্তা হাজেম আল-আসাদ.

১৬ সেপ্টেম্বর (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হাজেম আল-আসাদ লিখেছেন, ‘মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবি একটি পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং এটি আর কাউকে বিভ্রান্ত করতে পারবে না।’

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছিল, ইয়েমেনের হুথি গোষ্ঠী মক্কা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল, যা তারা মাঝপথেই ব্যর্থ করে দেয়। হুথি কর্মকর্তা সেই সামরিক দাবিকেই সরাসরি খণ্ডন করলেন.

সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category