• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৪ গ্যাসের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে: বিজিএমইএ গুলশান-ধানমন্ডি-নিকেতন লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রমের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ লংমার্চ করবে ১১ দলীয় জোট: জামায়াত সেক্রেটারি নীলফামারীর কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান বাবু বহিস্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে কর ১ শতাংশ নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় ভোক্তায় প্রযুক্তির ব্যবহার বাড়বে: বাণিজ্যমন্ত্রী সরকার পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় : পর্যটনমন্ত্রী গলাচিপায় গাঁজা-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের সরকারের বক্তব্য নেই

ইউনাইটেড ডেস্ক / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের ফাঁসির রায়ের সরকারের কোন বক্তব্য নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এতে সরকার খুশি হওয়ার কিছু নেই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতের ফাঁসির আদেশের বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, আমাদের সরকারের কিছু বলার নেই। এই মামলায় নিশ্চিতভাবেই আমাদের এখানে যারা প্রসিকিউশন টিম রয়েছেন, তারা কাজ করছেন।

তিনি বলেন, আমরা জনগণ। অনেকে বলেন, ফাঁসির রায় দেখে আমরা ভীষণ খুশি হয়ে গেছি। কারও ফাঁসির রায় দেখে ভীষণ খুশি হওয়ার চেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হলো আমরা আমাদের সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে পারছি কি না।

অভিযুক্তরা দেশে থাকলে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে অবস্থান তুলে ধরতে পারতেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি বলেন, তারা যেহেতু ছিলেন না, থাকলে আরও ভালো হতো, তারা এগুলো কনটেস্ট করতেন। সেটির ভিত্তিতে আমরা বিশ্বাস করি বা ধারণা করি যে, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া সম্ভব।

এসব শাস্তিকে সরকার স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, তবে এর সঙ্গে প্রতিশোধস্পৃহার কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে বলেছিলাম আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে চাই, সেটা নিশ্চিত হচ্ছে কি না, সেটি আমরা দেখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category