• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

গলাচিপায় গাঁজা-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহজালাল ওরফে শাহেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ৫ মিনিটে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় শাহজালালের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শাহজালাল ওরফে শাহেদ বাদুরা বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. দেলোয়ার হোসেন মোল্লার ছেলে এবং মোছা. রাবেয়া বেগমের সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালানো হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category