• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

শিবগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ১০১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় দিকে শিবগঞ্জ থানাধীন কালপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শিবগঞ্জ থানার পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই হরেন্দ্রনাথ দেবদাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কালপুর মধ্যপাড়া গ্রামের মনিরুল ইসলাম ফলেনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার তারাপুর খাট্রাশপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৪৩) এবং সাহাপাড়া ভবানীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান (২৬)।

পরে তাদের হেফাজত থেকে কমলা রং সদৃশ ১১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ ওসি জানান মো. মতিউর রহমান অভিযানের পাশাপাশি স্থানীয়দের মাদক কারবারি বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category