• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ইউনাইটেড ডেস্ক / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

এর মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category