• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইউনাইটেড ডেস্ক / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মহাখালী ও ধানমণ্ডিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে  আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

মহাখালীতে  অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আসেনি।

অন্যদিকে, রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকালে ধানমণ্ডি ২৭ নম্বরে অবস্থিত ছয়তলা ভবনটিতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে চারটি ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category