• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

কুয়েতে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়েতে  আবারও ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়। কুয়েতের সেনাবাহিনী বাংলাদেশ সময় সকাল প্রায় সাড়ে ৭টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহত করার চেষ্টা করছে।

ড্রোন-মিসাইল প্রতিহত করার কারণে  কুয়েতি সেনাবাহিনী বলেছে, কেউ আতঙ্কিত হবেন না, নিরাপদ স্থানে চলে যান।
পরশু রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে তেহরান। তারা কুয়েত, জর্ডান এবং ইরাকে ড্রোন ও মিসাইল ছোড়ে।

তবে গতকাল রাতে মার্কিনিদের কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। কিন্তু ইরান আজ আবার কুয়েতে হামলা চালিয়েছে।

কুয়েতি সেনাবাহিনী বলেছে, “ইরানের ন্যাক্কারজনক হামলার পর কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ মুহূর্তে শত্রুদের মিসাইল এবং ড্রোন হামলা প্রতিহত করছে।”

“যে কোনো ধরনের বিস্ফোরণের শব্দ এসব হামলা প্রতিহতের কারণে হতে পারে। সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপদ ও নিরাপত্তামূলক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।”

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category