সচিবালয় থেকে হেঁটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করবেন।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।