বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি।
সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় রাষ্ট্রপতি টুকুর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে জ্বালানিমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।