• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে স্ত্রী ও শিশু সন্তান নিহত

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে একজন হতভাগ্য ও অসহায় স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে স্ত্রী ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। বুধবার (২৭ মে) রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনের দক্ষিন পাশ থেকে উত্তর পাশে অতিক্রম করার সময় দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা।ঈদে স্ত্রী সন্তানদের নতুন জামাকাপড়ে কিনে দিতে নরসিংদী জেলা শহরে আসে।

নিহতরা হলেন জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) ও তাদের ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান ওরফে হাসেন।

নিহতদের স্বজনরা জানায়, সুজন মিয়া একজন দিনমজুর। তিনি কখনো ইজিবাইক চালিয়ে, আবার কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সংসার চালান। ঈদ উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নরসিংদী শহরে কেনাকাটা করতে আসেন। দুই সন্তানের জন্য নতুন জামা কেনার পর সন্ধ্যায় বাড়ি ফিরছিল পরিবারটি। ফেরার পথে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্ম অতিক্রম করার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাথী বেগম ও তার শিশু সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

নিহত সাথীর স্বামী সুজন মিয়া বলেন, “আমার চোখের সামনে স্ত্রী আর অবুঝ শিশু সন্তান মারা গেল। ট্রেন আসতে দেখে অনেক চিৎকার চেচামেচি করেছি, আটকানোর চেষ্টা করেছি, কিন্তু।শেষ রক্ষা করতে পারিনি। আমি তাদেরকে বাঁচাতে পারিনি। আমি কাদেরকে সাথে নিয়ে ঈদ করব?”

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানায়, স্টেশনের এক নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। ওই পরিবারটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউনি///শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category