সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর গলাচিপায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের অনুসারীরা।
বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনাগাজী বাড়িস্থ শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন।
ঈদের নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী কোরবানির পশু জবাই করেন মুসল্লিরা।
দরবারের অনুসারী সৈয়দ আলম সান্তি জানান, তারা দীর্ঘ দুই শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
তিনি আরও বলেন, তাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের নির্দেশনা অনুসরণ করেই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।