• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি আগের সরকার ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর অনেক বড় আর্থিক দায় চাপিয়েছে : বিদ্যুৎমন্ত্রী ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে কিছুই জানতেন না নেতানিয়াহু এক-তৃতীয়াংশ টাকা কিছু ব্যাংক থেকে চুরি হয়ে গেছে: গভর্নর ১২ হাজার কোটির বেশি বরাদ্দ পেয়েছে ৫৮ পাবলিক বিশ্ববিদ্যালয় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল অন্যায্য: গাজী আতাউর রহমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ‌‘ফাঁপা বুলি ও প্রতারণামূলক’: এনসিপি  আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শিবপুরে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের  উপজেলার  মনুরটেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চক্রধা ইউনিয়নের লাকুশি গ্রামের খোরশেদের ছেলে অটোরিকশা চালক রুবেল এবং একই গ্রামের আলামিনের ১৩ বছর বয়সী ছেলে জুনায়েদ। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত জুনায়েদের মা মাহফুজা (৩৫)। তিনি বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহফুজা ও তার ছেলে জুনায়েদকে সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে লাকুশি গ্রাম থেকে শিবপুর যাচ্ছিলেন।  মনুরটেক এলাকায় পৌঁছালে শিবপুর থেকে মনোহরদী গামী একটি দ্রুতগতির প্রাইভেটকার অটোরিকশাটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়।  এতে উভয় যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় অটোরিকশা চালকসহ তিন জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক রুবেল ও যাত্রী জুনায়েদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মাহফুজাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কূহিনুর মিয়া বলেন, নিহতদের মরদেহ উদধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category