• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে আ’লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন : তথ্য উপদেষ্টা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যার ঘটনায় গ্রেফতার ২ জুভেন্টাসের নজরে এমিলিয়ানো মার্টিনেজ, জোর গুঞ্জন ইতালিতে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স আজ হাইকোর্টে পাঠানো হচ্ছে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক পাল্টাপাল্টি হামলা থামানোর ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েলের টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪ চিরকুটে লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থী

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন; বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ; ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল; সাহিত্যিক ড. মাহবুব হাসান; কবি আবদুল হাই শিকদার; সাংবাদিক আশরাফ কায়সার; শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার; ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।

আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে। প্রতিবছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে।

সূত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category