• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

বেলা ১১ থেকে ৯ টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক: / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে বড় ধাক্কা লাগে দেশের বাণিজ্য খাতে। সংকটকালীন পরিস্থিতির লাগাম টানতে  দোকানপাট ও বিপণিবিতান খোলা সময় বেধে দেয় সরকার। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হাওয়ায় এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে ।

‎বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়টি জানিয়েছেন।

এই সিদ্ধান্তের জন্য দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়।

‎একই সঙ্গে দোকানপাট ও শপিং মল (বিপণিবিতান) সন্ধ্যা ছয়টার সময় বন্ধ করার সিদ্ধান্ত হয়, পরদিন থেকেই যা কার্যকর হয়। যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়।

‎এদিকে পবিত্র ঈদুল আজহার আগে দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা শিথিল করে সরকার। একই সঙ্গে  ঈদের পর পূর্বের সিদ্ধান্ত কার্যকরে কড়াকড়ি আরোপ করে। তবে ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার দাবি করেন। এরপর আজ সরকার জানাল, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category