• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ধর্ষণ : গণপিটুনির ৬ দিন পর যুবকের মৃত্যু দেশে পৌঁছেছে ইরাকে মিসাইলের আঘাতে নিহত শ্রাবনের মরদেহ ফেসবুক পেইজ খুলে ‘সাংবাদিক;’মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে পেশাদার সাংবাদিকতার  ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে বাস ও লেগুনার খোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু নারী সাফ চ্যাম্পিয়নশিপ; মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ বিধ্বস্ত অর্থনীতিকে সাজাতে কাজ করছে সরকার; তথ্যমন্ত্রী

দেশে পৌঁছেছে ইরাকে মিসাইলের আঘাতে নিহত শ্রাবনের মরদেহ

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সরকারি ব্যবস্থাপনায় ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২৯ মে) ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছায়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।

নিহত মোহাম্মদ শ্রাবনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামে। বাবার নাম মোহাম্মদ নলি মিয়া।

জীবিকার সন্ধানে ১০ বছর আগে তিনি ইরাকে গিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে ইরান যুদ্ধের সময় মিসাইলের আঘাতে তিনি নিহত হন।

তার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের বাবা, স্ত্রী ও মেয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পরিবহন ও দাফন ব্যয়ের জন্য ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য আর্থিক সহায়তা দেন প্রতিমন্ত্রী।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category