• বুধবার, ২০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দেশে আজ সোনার ভরি কত?

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

দেশের বাজারে গত শনিবার (১৬ মে) আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

এর আগে গত শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category