• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি আগের সরকার ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর অনেক বড় আর্থিক দায় চাপিয়েছে : বিদ্যুৎমন্ত্রী ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে কিছুই জানতেন না নেতানিয়াহু এক-তৃতীয়াংশ টাকা কিছু ব্যাংক থেকে চুরি হয়ে গেছে: গভর্নর ১২ হাজার কোটির বেশি বরাদ্দ পেয়েছে ৫৮ পাবলিক বিশ্ববিদ্যালয় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল অন্যায্য: গাজী আতাউর রহমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ‌‘ফাঁপা বুলি ও প্রতারণামূলক’: এনসিপি  আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বাংলা‌দে‌শে এসেছেন ভার‌তের নতুন হাইকমিশনার

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল নেতাকর্মী ও বাদীর ওপর হামলা চালায়।

ওসি মো. আসাদউজ্জামান বলেন, “এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category