• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুভেন্টাসের নজরে এমিলিয়ানো মার্টিনেজ, জোর গুঞ্জন ইতালিতে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স আজ হাইকোর্টে পাঠানো হচ্ছে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক পাল্টাপাল্টি হামলা থামানোর ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েলের টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪ চিরকুটে লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থী ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে; মোংলায় পরিবারের কাছে হস্তান্তর নরসিংদীর জিআই পণ্য লটকন; প্রাকৃতিক দুর্যোগে ফলন ও দাম সংকটে চাষিরা

চোট নিয়ে সব গুঞ্জন উড়িয়ে নেইমারের ঘোষণা—‘আমি পুরোপুরি ফিট’

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ব্রাজিল তারকা নেইমারকে ঘিরে নতুন করে চোটের শঙ্কা তৈরি হলেও সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। জানিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট আছেন এবং ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন।

বিশ্বকাপ দল ঘোষণার আগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে মাঠে নামেন নেইমার। তবে ম্যাচ চলাকালে বদলি নিয়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সাময়িকভাবে মাঠ ছাড়লেও চতুর্থ রেফারি ভুল করে নেইমারের জার্সি নম্বর দেখিয়ে বদলি সম্পন্ন করেন। পরে মাঠে ফিরতে গেলে হলুদ কার্ডও দেখতে হয় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

ম্যাচ শেষে নতুন করে চোটে পড়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করে নেইমার বলেন, তাকে নিয়ে অনেক “আজেবাজে কথা” বলা হয়েছে। সমালোচনায় কষ্ট পেলেও তিনি নীরবে কঠোর পরিশ্রম করে গেছেন বলে জানান।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “শারীরিকভাবে আমি ভালো আছি, পুরোপুরি ফিট। প্রতিটি ম্যাচের সঙ্গে নিজেকে আরও উন্নত করছি।”

বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে আশাবাদী নেইমার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর। তার ভাষ্য, “আনচেলত্তি অবশ্যই বিশ্বকাপের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই বেছে নেবেন।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে পড়ার পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। ৭৯ গোল নিয়ে তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category