• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন কত?

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দেশের বাজারে টানা দুই দফা বাড়ার পর এবার কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বর্তমানে দেশের বাজারে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

  • ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা
  • ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৩১ হাজার ৪১৪ টাকা
  • ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৯৮ হাজার ৩৭০ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা

এর আগে গত ৭ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৯ দফা কমানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category