• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

​এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
পরিচ্ছন্নতাকর্মীদের হাতে কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের আওতায় একজন পরিচ্ছন্নতাকর্মী ও তার পরিবারের ছয়জন সদস্য পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন।

এছাড়া স্কিমের সুবিধাগুলোর মধ্যে —দেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়া কোনো পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এ কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে এ স্বাস্থ্য কার্ড দেওয়া হয়।

​এ উদ্যোগের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কিট বিতরণ করা হবে। পাশাপাশি মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের স্বাস্থ্যখাত ক্রমেই ব্যবসাকেন্দ্রিক হয়ে উঠছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নআয়ের মানুষ। পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরীকে বাসযোগ্য রাখছেন। সমাজের জন্য তাদের এ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

​তিনি বলেন, আজ প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ স্বাস্থ্যসেবা কার্ড চালু হলো। আমি আশা করি, এ উদ্যোগ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না; দেশের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানরাও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসবেন।

​অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ অন্য সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category