• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা মার্কিনীদের সঙ্গে বাণিজ্যচুক্তিকে ‘হুকুমনামা’ আখ্যা আনু মুহাম্মদের ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই চালুর পরিকল্পনা, তৈরি হবে ব্যাপক কর্মসংস্থান ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তাপ : কোন ক্রিকেটার কোন দলের সমর্থক তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

“ইত্যাদি” অনুষ্ঠানে বিশৃঙ্খলা ২০ জন আহত; চুরি যায় শতাধিক মোবাইল ফোন 

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-র ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দর্শকদের শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য মাত্র একটি পকেট গেইট ব্যবহার করায় শুরু থেকেই অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়। হাজারো দর্শক একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আহত হন। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দর্শকদের অভিযোগ, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রবেশ ও বের হওয়ার পথে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল সীমিত। এই সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। অনুষ্ঠান চলাকালে ও ভিড়ের মধ্যে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের দাবি, পুলিশের উপস্থিতি থাকলেও পকেটমার চক্র প্রকাশ্যে চুরি চালিয়ে যায়। অনেকেই তাৎক্ষণিকভাবে অভিযোগ করলেও দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় দর্শকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনের আগে পর্যাপ্ত নিরাপত্তা, একাধিক প্রবেশপথ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category