• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান অর্থমন্ত্রীর

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

দেশের আর্থিক খাতে জনগণের আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতের সুশাসন ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ব্যবস্থাই দেশের অর্থনীতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বুধবার (২০ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং’ (এফএআর) সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অপশাসনের কারণে নিয়ন্ত্রক ও তদারকি সংস্থাগুলোর কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে। এতে অডিট, আর্থিক প্রতিবেদন ও নজরদারি কাঠামোয় বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদন ব্যবহার করে অনেক প্রতিষ্ঠান শেয়ারবাজারে প্রবেশ করেছে। ফলে প্রকৃত ভালো প্রতিষ্ঠানগুলো ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে।

খেলাপি ঋণ, অর্থপাচার এবং ব্যাংকের মালিক ও ব্যবস্থাপকদের যোগসাজশে অর্থ আত্মসাতের ঘটনাগুলোকেও বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তিনি জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। তবে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক হিসাবমান নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ সম্ভব হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category