• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নতুন সংযোগ নিয়ে বিরোধ, টানা ৩১ ঘণ্টা বিদ্যুৎহীন ৪১ পরিবার

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খুঁটি থেকে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে টানা ৩১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্ধনের বিরুদ্ধে। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পুরো এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে না পেরে বিপাকে পড়েন চালকরাও।

ভুক্তভোগী মোজাম্মেল হক, আব্দুল কাদির, সাইকুল, কামাল, আকলিমা খাতুন ও ফাতেমা আক্তারসহ স্থানীয়রা জানান, আব্দুল আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটি থেকে নতুন সংযোগ নিতে চেয়েছিলেন আব্দুল হাদী। তবে এতে বাধা দেন আব্দুল আলী।

পরে বিষয়টি ডিজিএম অনিতা বর্ধনকে জানানো হলে বিদ্যুৎ অফিসের লোকজন এসে আশপাশের ৪১টি পরিবারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে ডিজিএম অনিতা বর্ধন বলেন, “একটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি সমাধানের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে।”

এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category