• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

জিয়ার শাহাদতবার্ষিকীর কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় যুবদল নেতাসহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শাহাদতবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ হান্নান।

অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেট এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে এম এ হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনিসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরুর আগে উপজেলা পরিষদ গেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়। এ সময় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

সংসদ সদস্য এম এ হান্নান অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মসূচি চলছিল। সংঘর্ষের ঘটনাটি পরিষদের বাইরের সড়কে ঘটেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category