• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

গোলাপগ‌ঞ্জে ফসলি জমি কেটে প্লট তৈরী, পরিবেশ অধিদপ্তরের জরিমানা

Reporter Name / ১০০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ইতালি প্রবাসী শরিফ উদ্দিনকে ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ এবং প্লট আকারে বিক্রির উদ্দেশ্যে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গত ১৯ মে সিলেট পরিবেশ অধিদপ্তরের একটি দল আমুড়া ইউনিয়নের ধারাবহর মৌজায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মুচলেকাও নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন ধরে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ফসলি জমির মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের জন্য এস্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে একাধিকবার অবগত করলেও কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ ওঠে। পরে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করলে অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেন এবং জরিমানা আরোপ করেন।

শরিফ উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের নুর উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ইতালিতে বসবাসের পর বর্তমানে তিনি ধারাবহর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

এ বিষয়ে ধারাবহর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “শরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। আমরা বিষয়গুলো খোঁজখবর নিচ্ছি। পরিবেশ অধিদপ্তর জরিমানা করেছে বলে শুনেছি। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে সচেতনতার পরিচয় দিয়েছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category