দেশবিরোধী সকল চুক্তি বাতিল ও ভারতসহ সারাবিশ্বে মুসলিম নির্যাতন বন্ধ এবং ইসলাম, ঈমান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষারসহ মোট ১৬ দফায় দাবিতে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার আয়োজনে জেলা শহরের শান্তিমোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিলাদ শরীফ পাঠ শেষে শান্তিমোড় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ বারোঘরিয়ায় গিয়ে শেষ হয়
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালন করতে হবে। এ উপলক্ষে সরকারি ছুটি, বিশেষ বাজেট, বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের দাবি করা হয়। পাশাপাশি মহানবী (সা.) ও তাঁকে অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত ও প্রক্রিয়াধীন বিভিন্ন চুক্তি এবং ১৩৩টি অধ্যাদেশ বাতিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, সামরিক ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে করা বা প্রক্রিয়াধীন চুক্তি পুনর্বিবেচনার দাবি তুলে ধরা হয়। এছাড়াও মসজিদ উচ্ছেদ বন্ধ এবং সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদ নির্মাণের করতে হবেে। এমনকি ভারত, ইউরোপ ও আমেরিকাসহ বিদেশি দেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সমকামিতা সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি করা হয়।