নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ জনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। এসময় ২৩ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার দিবর ইউপির বনগাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, স্থানীয় মৃত ইব্রাহিম মন্ডলের পুত্র আব্দুল হামিদ ওরফে হানিফা(৩৫) ও মৃত সামসুদ্দীনের পুত্র আজহার আলী (৩৮)।
পুলিশসূত্রে জানা যায়, উপজেলার দিবর ইউনিয়নের বনগাম এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হামিদ ওরফে হানিফা(৩৫) ও আজহার আলী (৩৮) নামে মাদকসহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।