• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

নারীকে অর্ধনগ্ন করে ভিডিও ধারণের অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

বরিশাল প্রতিনিধি / ১৭৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বরিশালের গৌরনদীতে এক যুবদল কর্মী কর্তৃক নারীকে জোরপূর্বক অর্ধনগ্ন করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেই যুবদল কর্মীকে নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
‎
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বগ্রাম এলাকার। ভিডিও ধারণকারী শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী।
‎
‎স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত একমাস পূর্বে যুবদল কর্মী শাহীন ও তার সহযোগীরা বিশ্বগ্রাম এলাকার একটি বসতঘরের মধ্যে ওই নারীকে এক ছেলের সঙ্গে আটক করেন।
‎
‎পরবর্তীতে ওই নারীকে যৌন হেনস্থার পাশাপাশি জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। সেই ঘটনাই কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
‎
‎ভিডিওতে দেখা গেছে, ওই নারী নিজের ওড়না দিয়ে লজ্জা নিবারণের জন্য শরীর এবং মুখ ঢেকে রাখার চেষ্টা করছেন। এ সময় যুবদল কর্মী শাহিন শরীরের ওপর থেকে ওড়না সরিয়ে অর্ধনগ্ন করে এবং জোরপূর্বক ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে যৌন হেনস্থা করার দৃশ্যও দেখা গেছে।
‎
‎অপরদিকে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনার ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন অভিযুক্ত যুবদল কর্মী শাহিন মৃধা।
‎
‎এ বিষয়ে শাহিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
‎
‎উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হবে। পাশাপাশি কোন প্রেক্ষাপটে ভিডিও ধারণ করেছে- তা জেনে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category