• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

হুইপ দুলুকে গুলি: পরিচয় মিলেছে যুবকের

নাটোর প্রতিনিধি / ১৩১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নাটোরে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টার অভিযোগে আটক যুবকের পরিচয় জানিয়েছে পুলিশ। তার নাম আল-আমিন তানিম (২৫)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর শহরের দিঘাপতিয়া এলাকার উত্তরা গণভবনের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উত্তরা গণভবনের পাশে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় তানিম নামের ওই যুবক তাকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই তাকে আটক করে।

নাটোর সদর থানার ওসি মনছুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category