• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

টাইগারদের ব্যাটিং ওর্ডার গুড়িয়ে দিয়েছে পেসার ক্যামবেলে

স্পোর্টস ডেস্ক / ৯২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে টাইগার ব্যাটাররা প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছেন। ডারউইনের প্রস্তুতি ম্যাচের শেষ ইনিংসে অজি পেসার ক্যামবেল থম্পসনের সামনে কোন ব্যাটার দাড়াতেই পারেনি। প্রথম ইনিংসের সেঞ্চুরি পাওয়া মিরাজও দ্বিতীয় ইংসে জ্বলে উঠতে পারেনি। মাত্র ৬ রানে বিদায় হওয়ার মধ্যদিয়ে মাত্র ৫৪ রানে অলআউট হয় টাইগাররা।

‎৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না বাংলাদেশের। সাদমান ইসলাম ৬ ও মুমিনুল হক ৬ রানে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি। সৌম্য সরকার করেন ৫, মুশফিকুর রহিম ২। ৩৬ রানেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে বাংলাদেশ।

‎এরপর তানজিদ হাসান ২২ রানে সামান্য প্রতিরোধ গড়লেও তাঁকে ফিরিয়ে আবারও আঘাত করেন থম্পসন। ৪৫ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর মিরাজও রকিচোলির বলে ৬ রান করে ফিরলে শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২১.৬ ওভারে ৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

‎অথচ ম্যাচের প্রথম ইনিংসে গল্পটা ছিল একেবারেই অন্যরকম। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারালেও মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪১ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মেরেছিলেন তিনি। শান্ত ৩৭, সাদমান ৩১ এবং মুমিনুল ১৬ রান করেন।

‎বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন কোরি রকিচোলি। ২৪ ওভারে ৮৩ রান দিয়ে নেন ৬ উইকেট।

‎জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র ১ রানেই হারায় দুই উইকেট। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩৫৫ রান করে তারা। টিগ উইলি খেলেন ১৭৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস। জ্যাক ডোরান করেন ৭৬, কার্টিস প্যাটারসন ৫৩ এবং জ্যাক ক্লেটন ৪৮ রান।

‎বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ছিলেন সেরা। ৪২ রানে নেন ৪ উইকেট। তাসকিন ও মিরাজ নেন দুটি করে।

‎শেষ পর্যন্ত ৯২ রানের প্রথম ইনিংস লিডই হয়ে দাঁড়ায় ম্যাচের পার্থক্য। সেটি পুষিয়ে নেওয়ার বদলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় এক ধাক্কা নিয়েই প্রস্তুতি শেষ করল বাংলাদেশ।

‎সুদীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার আম্নত্রণ পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category