• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে: রিজভী মক্কা চুক্তিতে রাশিয়া ইরানকে চায় বাস খাদে পড়ে শেরে বাংলা মেডিকেলের ২০ শিক্ষার্থী আহত

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি / ১১৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

৭ আগস্ট (শুক্রবার) সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে বিকট শব্দে ইঞ্জিনের পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো উদ্ধারে ইতোমধ্যে রিলিফ (উদ্ধারকারী) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে, যার ফলে এই পথে চলাচলকারী একাধিক ট্রেনের সময়সূচিতে বিলম্ব বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তের মাধ্যমে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান করবেন বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category