• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১২৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category