• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

অবৈধ সংযোগ থেকে  ২ মাস ধরে বের হচ্ছে গ্যাস

ময়মনসিংহ প্রতিনিধি / ১৯২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সারাদেশে চলছে তীব্র গ্যাস সংকট। তখনই আলোচনায় এসেছে গ্যাসের অবৈধ সংযোগ। বছরেরপর বছর অবৈধ সংযোগে গ্যাসের সরবরাহ চললেও এর কোন অর্থ জমা হয়না সরকারি কোষাগারে। উল্টো অসাধু সিন্ডিকেট ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কারসাজিতে চলে এসব অবৈধ সংযোগ। ফলে বছরে হাজার কোটির বেশি রাজস্ব হারাচ্ছে সরকার, ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
‎
‎কিশোরগঞ্জের কাটিয়াদীতে অবৈধ সংযোগের পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে যাওয়ার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, একটি চুন কারখানার জন্য গ্যাস চুরির জন্য মূল পাইপলাইনে ছিদ্র করে সংযোগ নেওয়ার চেষ্টাকালে এই লিকেজের সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হওয়ার পর কারখানা ফেলে পালিয়ে গেছেন মালিক-কর্মচারী।
‎
‎এদিকে, দ্রুত পাইপের মেরামত কাজ সম্পন্নসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কটিয়াদী উপজেলার মসূয়া কাজিরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর পাড় ঘেষে এ ঘটনায় আতংকে দিন পার করছেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ।

স্থানীয়রা জানান, নদীর পাড়ে ঝোপের আড়ালে একটি চুন তৈরির কারখানা স্থাপন করা হয় বছর খানেক আগে। প্রায় দুই মাস আগে কারখানার উৎপাদন শুরু করার জন্য মূল গ্যাস পাইপ থেকে রাতের আঁধারে অবৈধ সংযোগ দিতে যায় মালিক পক্ষ। এলাকাবাসী বিষয়টি টের পেলে সংযোগ কাজ অর্ধেক ফেলে রেখেই পালিয়ে যায় তারা। এরপর থেকেই পাইপের ছিদ্র থেকে তীব্র গতিতে বেড়িয়ে যাচ্ছে গ্যাস। বৃষ্টি হওয়ায় নদীতে পানি বাড়লে পাইপটি তলিয়ে গিয়ে দৃশ্যমান হয় গ্যাসের উত্তাল বুদবুদ। এলাকাবাসীর অভিযোগ, চুন কারখানা মালিকের সঙ্গে এই অবৈধ সংযোগের চেষ্টায় জড়িত রয়েছে তিতাস কর্তৃপক্ষ।
‎
‎স্থানীয় বাসিন্দা আরিফ ইসলাম বলেন, “বর্তমানে সারাদেশে গ্যাসের সংকট। তার মাঝে এমন একটি ঘটনায় আমরা এলাকাবাসী আতংকিত। এই গ্যাস চারপাশের বাড়িঘরে ছড়িয়ে যাচ্ছে। মানুষজনের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। আমরা দ্রুত প্রতিকার চাই।”
‎
‎তিতাস গ্যাসের ভালুকা, ময়মনসিংহের ব্যবস্থাপক অপারেশন শামীম হোসেন জানান, সর্বোচ্চ চেষ্টা থাকা সত্বেও নদীতে প্রবল স্রোত থাকায় সহজ হচ্ছে না মেরামত কাজ।

‎এমন ঘটনায় কারা জড়িত এমন প্রশ্নে তিনি বলেন, “এলাকাবাসী অনেকেই চুন কারখানার মালিককে দোষারোপ করছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

তিতাস কর্তৃপক্ষের কেউ জড়িত কিনা তেমন প্রশ্নে তিনি বলেন, “এটিও আমরা তদন্ত করব। যদি কেউ জড়িত থাকেন, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া যাবে। আপাতত আমরা পাইপ লাইন মেরামত করছি। হয়তো আরো কিছুদিন সময় লাগবে।”

কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “লোকমুখে জানতে পেরেছি, গ্যাস লাইনের পাশে একটি চুন কারখানার লোকজন এমন কাজ করে থাকতে পারে। আমরা কারখানাটির কাউকে খুঁজে পাচ্ছি না। তিতাস কর্তৃপক্ষের একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে যদি তারা কোনো মামলা রুজু করে, তাহলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category