• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

আনসার সদস্যকে মারধর করা শেকৃবির সে ছাত্রদল নেতা বহিষ্কার

শেকৃবি প্রতিনিধি / ৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেকৃবি শাখার ছাত্রনেতা জিল্লুর রহমানকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা যায়, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য মো. আবুল হাসান শেখ। দুপুরে রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তিনি নিয়ম অনুযায়ী ৭৬তম ব্যাচের শিক্ষার্থী জিল্লুর রহমানের পরিচয় জানতে চান।

এ সময় পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে জিল্লুর রহমান ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে আড়ালে নিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২৮ জুলাই সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে এবং ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিল্লুর রহমানকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category