• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের আন্দোলনে শাহরুখের নীরবতায় প্রশ্নের ঝড়

বিনোদন ডেস্ক / ১৯২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভারতের নিট (এনইইটি) পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। তিনি পদত্যাগ করলেও আন্দোলন চলমান রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর সেই নীরবতাকেই ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা প্রশ্ন।

নেটিজেনদের একাংশের দাবি, দেশের হাজারো শিক্ষার্থী যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে আন্দোলন করছেন, তখন দেশের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে শাহরুখ খানের অন্তত একটি বক্তব্য দেওয়া উচিত ছিল। কেউ লিখেছেন, ‘আপনারও সন্তান রয়েছে, শিক্ষার্থীদের জন্য অন্তত কয়েকটি কথা বলতে পারতেন।’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘নিট ইস্যুতে এখন পর্যন্ত একটি পোস্টও করলেন না কেন?’

সম্প্রতি লন্ডনে পরিবারের সঙ্গে শাহরুখ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় এই অভিনেতাকে। মাথায় হুডি ও চোখে রোদচশমা পরা শাহরুখের সেই ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নতুন করে শুরু হয় আলোচনা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের নামে নিট আন্দোলন নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। পরে সেটি ভুয়া বলে জানা যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে আরও বিভ্রান্তি তৈরি হয় এবং অভিনেতার নীরবতা নিয়ে আলোচনা বাড়তে থাকে।

জানা গেছে, ‘কিং’ সিনেমার শুটিংয়ের কাজে সম্প্রতি মেয়ে সুহানা খানকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন শাহরুখ। ভাইরাল হওয়া ছবিটি সেই সফরের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নিট আন্দোলন নিয়ে বলিউডের বেশ কয়েকজন তারকার নীরবতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। সেই তালিকায় শাহরুখ খানের নামও উঠে এসেছে। তবে চলমান বিতর্ক ও সমালোচনার বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বলিউডের এই সুপারস্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category