• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী দরদের অজুহাতে ধর্মীয় বিধান পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে

ভালো কন্ডিশনে ম্যাচ খেললে স্কিল বাড়বে: নিগার

স্পোর্টস ডেস্ক / ৯৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভালো কন্ডিশনে নিয়মিত ম্যাচ খেলতে পারলে দলের দক্ষতা আরও বাড়বে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ এসেছে। এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ হবে। আমাদের স্কিল অনেক বেশি উন্নত হয়।

নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগামী বছরের ইংল্যান্ড সফর নিয়ে কথা বলেন নিগার, ‘সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলে এসেছি এবং ওখানে ভালো করেছি। সেটার একটা প্রতিফলন তো অবশ্যই আছে।

বাংলাদেশ নারী দল বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে খুব কমই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউ জিল্যান্ডের মতো দেশের মাটিতে খেলার সুযোগ পায়। আগামী বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।

সফরে থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।
নিগারের বিশ্বাস, এমন কন্ডিশনে নিয়মিত খেলতে পারলে দলের দক্ষতা আরও বাড়বে, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ হবে।

কারণ, আমরা সবসময় চেয়েছি অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে খেলতে। সেখানে খেললে স্কিল অনেক বেশি উন্নত হয়।’
ইংলিশ কন্ডিশনে ভালো করতে প্রস্তুতির দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘যদি সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে ভালো হবে। এখন এফটিপির অধীনে আমাদের প্রত্যেকটা সিরিজই গুরুত্বপূর্ণ। ওখান থেকে যেন পয়েন্ট নিতে পারি, সেভাবে চিন্তা করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category