• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

শেষ পর্যন্ত আর্জেন্টিনাই হাসবে: জাহিদ হাসান

বিনোদন ডেস্ক / ১৮০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আর কয়েকঘন্টা পর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তির দেশ স্পেইন। ম্যচ নিয়ে সমর্থকদের নানা চিন্তা আর উন্মাদনা ইতিমধ্যে শুরু হয়েছে। শোবিজ অঙ্গনেও সেই ছোঁয়া লেগেছে। পছন্দের দলের প্রেকিডশন দিতে শুরু করেছেন অনেকে তারকাই। সেই হালে এবার পানি ঢেলেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বিশ্বাস, শিরোপার লড়াই হবে হাড্ডাহাড্ডি, তবে শেষ পর্যন্ত হাসবে আর্জেন্টিনাই।

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, “এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।”

ফাইনাল ম্যাচ সবসময়ই অন্যরকম। আগের ম্যাচগুলোর পারফরম্যান্স সেখানে অনেক সময় অর্থহীন হয়ে যায়। ছোট্ট একটি ভুল কিংবা মুহূর্তের একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। সেই অভিজ্ঞতার আলোকে জাহিদ হাসান বলেন, “ফাইনালে অনেক সময় বড় দলও নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে না, আবার প্রত্যাশার চেয়ে দুর্দান্ত খেলেও চমকে দেয়। এখানে ছোট একটি ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় আছি।”

ম্যাচের সম্ভাব্য ফল নিয়েও নিজের মজার পূর্বাভাস দিয়েছেন জাহিদ হাসান। তার ভাষায়, “আর্জেন্টিনা ১-০ গোলে জিততে পারে। আবার আমার আরেকটা প্রেডিকশন হলো, ম্যাচটা ৫-৪ গোলেরও হতে পারে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল একজন নিবেদিত ফুটবলভক্তের উচ্ছ্বাস।”

জাহিদ হাসানের আর্জেন্টিনা-প্রেমের শুরু কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ঘিরে। সেই ভালোবাসা আজও অটুট। এখন তার বিশ্বাস, লিওনেল মেসির হাতেই আরো একটি বিশ্বকাপ শোভা পাওয়া উচিত।

ফাইনালে মেসির গোল নিয়ে প্রশ্ন করা হলে জাহিদ হাসান বলেন, “ফাইনালে মেসিকে দিয়ে গোল করানোর চেয়ে বড় বিষয় হলো দলকে জেতানো। প্রয়োজন হলে মেসি গোল না করেও দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এবারের আর্জেন্টিনা দল নিয়েও বেশ আশাবাদী এই অভিনেতা। তার মতে, “মেসিকে ঘিরে প্রত্যাশা বরাবরের মতোই ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তিনি প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন। ফলে এবারের শিরোপা জয়ের সম্ভাবনা আর্জেন্টিনারই বেশি।”

তার এই ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্যি হবে কি না, তা এখন দেখার অপেক্ষা। শেষ হাসি কে হাসবে, আর্জেন্টিনা না কি স্পেন—তার উত্তর মিলবে আজ রাতেই। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরু হবে রাত ১টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category