• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

জর্জরিত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি / ২০৭ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট নানান সমস্যায় জর্জরিত। বছরের পর বছর ধরে চলা ইউনিটর দৈন্য দশা দেখে হতাশ সেবা গ্রহীতারা। কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে ডেন্টাল সার্জন থাকলেও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে কার্যত স্থবির হয়ে পড়েছে দন্ত বিভাগ। ফলে দাঁত উঠানো এবং দাঁতের প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোন সেবা পাননা সেবা গ্রহীতারা।

সরেজমিন ঘুরে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে তিনজনের মধ্যে একজন ডেন্টাল সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনের পদও রয়েছে। সম্প্রতি ল্যাবরেটরি টেকনোলজিস্টের (ডেন্টিস) পদটি শূণ্য রয়েছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় তাদের দক্ষতা ব্যবহার সম্ভব হচ্ছে না। চিকিৎসকরাও অনেক ক্ষেত্রে রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে না পেরে প্রায়ই অলস সময় কাটাতে হচ্ছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, এখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু জটিল কিছু চিকিৎসা সেবা এখন দিতে পারছি না। আমাদের ডেন্টাল এক্সরে মেশিন ও সাকার মেশিনসহ আরো উন্নত যন্ত্রপাতি প্রয়োজন রয়েছে। তাই এ ইউনিটে দুজন সার্জন থাকলেও রোগীদের সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের ডেন্টাল ট্রিটমেন্ট ইউনিট দীর্ঘদিন ধরে বিকল প্রায়। এছাড়া ডেন্টাল এক্স-রে (আইওপিএ) মেশিন, স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার সরঞ্জাম, আধুনিক ডেন্টাল চেয়ারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে দাঁতের স্থায়ী ফিলিং, স্কেলিং, রুট ক্যানেল, জটিল সংক্রমণসহ অধিকাংশ চিকিৎসাই দেওয়া সম্ভব হচ্ছে না এখানে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী পৌর এলাকার তরিকুল ইসলাম মুন্না বলেন, দাঁতের ব্যথা নিয়ে এসেছিলাম। কিন্তু নুন্যতম ওয়াসই করতে পারেনি। তাদের ইলিকট্রিক চেয়ারটিই নাকি বিকল।তাই বাধ্য হয়ে আবার হাতুড়ে ডাক্তারের কাছেই যেতে হবে। দাঁতের চিকিৎসা অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল। কিন্তু ডেন্টাল ইউনিটটি অত্যন্ত নোংড়া, অপরিস্কার। এখানে মুখ খুলতেও অস্বস্তিবোধ হয়।

পৌর এলাকার নিতাই সাহা বলেন, সরকারের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগকে আধুনিকায়ন করা জরুরি। দীর্ঘদিন ধরে বিকল যন্ত্রপাতি দ্রুত মেরামত, প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং দন্ত বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার সাবিকুননাহার লিজা বলেন, আমরা দাঁত তোলা ছাড়া এখানে আর কোন চিকিৎসা দিতে পারছি না। আমাদের চেয়ারে সমস্যা আছে, অনেক যন্ত্রপাতি নষ্ট। এ বিষয়গুলো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে টেকনিশিয়ান দিয়ে মেরামত করা হলেও একদিন পর আবার নষ্ট হয়ে যায়। আবার টেকনিশিয়ানকে জানালে তিনি জানিয়ে দেন-অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণে এখন আর এ যন্ত্রপাতি মেরামত করা সম্ভব নয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের ডেন্টাল সার্জন ডাক্তার মো. তরিকুল ইসলাম বলেন, আমাদের এখানে টেমপোরারি ফিলিং করার মেডিসিন থাকলেও স্থায়ী ফিলিং করার মেডিসিন নেই। এখানে স্থায়ী ফিলিং এর চাহিদা থাকলেও সহসাই সেবা দিতে পারছি না। রুটক্যানেল চিকিৎসার কোন যন্ত্রপাতি ও মেডিসিনসহ কোন কিছুই আমাদের নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category