• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

চট্টগ্রামে বন্যায় ১৫ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

ইউনাইটেড ডেস্ক / ৫৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট চট্টগ্রামের বন্যার উন্নতি হয়েছে। তবে বন্যাকবলিত এলাকায় ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট হতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ি ফিরে বসিন্দারা তাদের ক্ষতিগ্রস্ত ঘটবাড়ি দেখে কান্নায় ভেঙ্গে পড়ছেন। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখলেও জেলার প্রায় ১৫ হাজার ঘরের ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় জেলার ৯ হাজার ২০৮টি বসতঘর আংশিক এবং ৬ হাজার ২০টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ৪০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রায় ১ হাজার ৪৯২ কিলোমিটার সড়ক এবং ১৬৯টি সেতু ও কালভার্ট ক্ষতির মুখে পড়েছে। দুর্যোগে প্রাণ হারিয়েছেন ১৬ জন।

বন্যা চলাকালে জেলার বিভিন্ন এলাকায় ৬৭০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৪৫টি মেডিকেল টিম গঠন করা হয়। বর্তমানে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা সব মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, নগদ অর্থ, শুকনো খাবার, শিশু খাদ্য, গো-খাদ্য, ঢেউটিন এবং গৃহনির্মাণ অনুদানসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।

জেলা তথ্য অফিস জানিয়েছে, বন্যা-পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষকে নিরাপদ স্থানে অবস্থান, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, সাপের কামড় থেকে সতর্ক থাকা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category