• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী দরদের অজুহাতে ধর্মীয় বিধান পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে

জামালপুরে নানা আয়োজনে পালিত হলো জুলাই শহিদ দিবস

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জামালপুরে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাত্র-জনতার উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা শহরের শহিদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা একটি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। অবশেষে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন এবং বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সেই সরকারের পতন ঘটেছে। এই অর্জনকে আমাদের ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও দায়িত্ব পালনের যে ধারাবাহিকতার কথা বলেছেন, তা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। তাহলেই একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম ও ইমন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. কামাল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category