• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী দরদের অজুহাতে ধর্মীয় বিধান পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে রদবদলের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক / ১০১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

হার দিয়ে শুরু হয়েছিলো টাইগারদের জিম্বাবুয়ে সিরিজ। তবে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় শান্তদের এমন বাজে ফর্ম ঢাকা পড়েছে। টেস্ট-ওয়ান্ডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা রয়েছে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। তিন ম্যাচের সিরিজে পিছিয়ে থাকা টাইগারদের সামনে এখন সমতা ফেরানোর চ্যালেঞ্জ।

প্রথম ম্যাচে নাসুম আহমেদের পারফরম্যান্স বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। পাশাপাশি ব্যাটিংয়ে বাড়তি ভারসাম্য আনতে মোসাদ্দেক হোসেন সৈকতকেও খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

পেস বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। সুযোগ পেতে পারেন আবদুল গাফফার সাকলাইন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সাইফউদ্দিন। তবে ম্যাচের আগে উইকেট ও দলের সমন্বয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category