• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগনাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পুজো অর্চনা পালন করেন। আগামী ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মির্জাপুর সর্গীয় নগেনন্দ্রনাথ ঘোষের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।

যাত্রাটি শুরু হওয়ার পূর্বে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী সুবোধ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সূর্য কর্মকার, অনুপ কুমার দত্ত বাদল, অভিজিৎ চৌধুরী, সুব্রত ঘোষ, খোকন ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category