• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলা ডেস্ক / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আসরের মেগা ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ।

১৫ জুলাই (বুধবার)  বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। কিছু সুযোগ তৈরি করলেও তা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে শুরুতেই দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে ঘটনা বেশিদূর এগোয়নি।

প্রথমার্ধে ১৯টি ফাউল হয়। এর মাঝে ১২টি করে আর্জেন্টিনা এবং ৭টি ইংল্যান্ড। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালায় ইংলিশরা। সেই ফল পেতে খুব একটা দেরিও হয়নি তাদের। ম্যাচের ৫৫তম মিনিটে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের লিড এনে দেন অ্যান্থনি গর্ডন।

ম্যাচের শেষ ২০ মিনিটে অনেকগুলো আক্রমণ ও পাল্টা-আক্রমণের পসরা দেখা যায় মাঠজুড়ে। সেই সময়েই ম্যাচে ফেরে আর্জেন্টিনা।

ম্যাচের ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো।

এই জয়ে টানা দুই বিশ্বকাপের ফাইনালে উঠলো আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে ব্যাক টু ব্যাক শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category