• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

খেলা ডেস্ক / ১২৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন জুড বেলিংহাম। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

অবশেষে ৩৬তম মিনিটে ম্যাচে ডেডলক ভেঙে শেলদেরুপ নরওয়েকে লিড এনে দেন। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড হাত ফসকে ছেড়ে দিলে, সেই সুযোগটিই কাজে লাগান বেলিংহাম। তার এই দ্বিতীয় গোলটি ইংল্যান্ডকে এনে দেয় এক দারুণ প্রত্যাবর্তনের জয়।

মূলত, পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা ইংল্যান্ড এখন শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। পাশাপাশি, ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা আর্লিং হালান্ডের নরওয়ের স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের এই অদম্য প্রত্যাবর্তনের কাছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category