• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

শিল্পকলায় মুস্তাফা মনোয়ার স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মিলনায়তনের লবিতে সাজানো পুতুল৷ সেই পুতুলে ফুটে উঠেছে বিটিভির সেই বিখ্যাত পুতুল নাচের বাউল ও পারুল। আর সেসবের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন শিল্পানুরাগিরা৷ পারুল আর বাউল চরিত্রের সেই পাপেটগুলোতে ফুটে উঠেছে কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের বর্ণাঢ্য সব সৃষ্টিকর্ম৷

লবিতে শিল্পীর সৃষ্টিকর্মগুলো নিয়ে মিলনায়তনে চলছিলো শিল্পীর জীবন ও কর্মের উপর আলোচনা। সেই সঙ্গে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দেশের খ্যাতিমান শিল্পীরা। এমন আয়োজনেই সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারকে স্মরণ করেছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।

মুস্তাফা মনোয়ার স্মরণ পর্ষদ এর আয়োজনে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

নৃত্য, সংগীত, আলোচনা ও বিটিভিতে প্রচারিত মুস্তাফা মনোয়ারের সৃষ্টিকর্ম দিয়ে সাজানো ছিলো বর্ণাঢ্য এই আয়োজন।

আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাট্যজন তারিক আনাম খান, নিমা রহমান, রবীন্দ্রসংগীত শিল্পী লাইসা আহমদ লিসা, ম. হামিদ, কেরামত মওলা প্রমুখ।

বক্তারা বলেন, ক্যানভাসে রংতুলিতে শুধু দৃশ্যপটই তুলে ধরেননি মুস্তাফা মনোয়ার, পাপেটের অনিন্দ্য শৈলিতে এদেশের পুতুলনাচকে শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন। তার হাত ধরেই এদেশে পুতুল নাচের বিকাশ ও প্রসার ঘটে। মুস্তাফা মনোয়ার আজীবন শিল্পের সাধনা করেও ছিলেন নিভৃতচারি মানুষ। তার মৃত্যুতে এদেশের সাংস্কৃতিক অঙ্গনের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।

অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরি মনোয়ারকে সম্মাননা স্মারক প্রদান করে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category